নিখোঁজের ৩ দিন পর শতবর্ষী বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

০৫ নভেম্বর ২০২৫, ০১:২২ AM
আ. রশিদ হাওলাদার (১০২)

আ. রশিদ হাওলাদার (১০২) © সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের তৃতীয় দিনে খালের পানিতে ভাসমান অবস্থায় এক শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আ. রশিদ হাওলাদার (১০২) ধুলিয়া ইউনিয়নের ব্রিজের ঢাল এলাকার মৃত আইনউদ্দিন হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে কালিশুরী ইউনিয়নের কুমারখালি এলাকার খাল থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। এর আগে গত রবিবার (২ নভেম্বর) সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে আ. রশিদ হাওলাদার তার ছোট ছেলে জাকির হোসেনের বাড়ি থেকে বের হন, এরপর আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। তবে নিখোঁজের বিষয়টি তারা পুলিশকে জানায়নি। মঙ্গলবার সন্ধ্যায় মরদেহ উদ্ধারের পর রাত সাড়ে ৮টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রবিবার নিখোঁজের বিষয় কিংবা আজ মরদেহ উদ্ধারের ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। তিনি অতিরিক্ত বয়সজনিত কারণে মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক ছিলেন। সুরতহাল প্রতিবেদনে কোনো সন্দেহজনক বিষয় পাওয়া যায়নি। তাই পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি। 

এসময় ওসি আরও জানান, ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬