রাজধানীর একটি ভবন থেকে নারী-পুরুষের গলিত মরদেহ উদ্ধার

০২ নভেম্বর ২০২৫, ০৫:২২ PM
মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার © সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি বাড়ির নিচতলার গুদাম থেকে দুই জনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন পুরুষ ও অন্যজন নারী। ৭-৮ দিন আগে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মারা যাওয়া যুবকের নাম সাইফুল ইসলাম (২৪)। ওই ভবনের পাশের ইবনে কাসীর ক্যাডেট মাদ্রাসায় দারোয়ানের কাজ করতেন তিনি। আর ওই নারী এলাকায় বাসা-বাড়িতে কাজ করতেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সফিকুল ইসলাম বলেন, বাড়িওয়ালার নাম আতিক। বেশ কিছু দিন আগে স্ত্রী মারা যাওয়ায় তিনি গ্রামের বাড়িতে যান। সেখান থেকে গতকাল ফিরে বাসাবাড়ি পরিষ্কার করতে গিয়ে পচা গন্ধ পান। পরে খুঁজে বেশ কয়েকটি মরা ইঁদুর দেখে তা ফেলে দেন।
সকালে উঠে আবারও গন্ধ পেয়ে খোঁজাখুজি করতে গিয়ে বাসার নিচতলায় গোডাউনে দুজনের মরদেহ দেখে তিনি পুলিশে খবর দেন।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, লাশগুলো গলে যাওয়ায় শরীরে কোনো ক্ষত ছিল কিনা তা বোঝার উপায় নেই। কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬