১০৪ বছর বয়সে চলে গেলেন প্রবীণ সংবাদপত্র এজেন্ট আনোয়ার হোসেন

০২ নভেম্বর ২০২৫, ১১:১৭ AM
আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন © সংগৃহীত

গাজীপুর জেলার প্রবীণ সংবাদপত্র এজেন্ট ও টঙ্গীর পাগাড় আটারকল এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন আর নেই। শনিবার (১ নভেম্বর) রাতে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪ বছর।
 
পাকিস্তান আমলের শুরু থেকে আনোয়ার হোসেন গাজীপুর ও উত্তরা ক্যান্টনমেন্টসহ আশপাশের এলাকায় দৈনিক পত্রিকা সরবরাহের দায়িত্ব পালন করে আসছিলেন। দেশের প্রায় সব জাতীয় দৈনিক পত্রিকার তিনি ছিলেন এজেন্ট। দীর্ঘ সময় ধরে সংবাদপত্র সরবরাহে তার অবদান স্থানীয় মহলে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে।
 
তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
 
মৃত্যুকালে তিনি তিন পুত্র ও তিন কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (২ নভেম্বর) বাদ জোহর টঙ্গী পাগাড় নিজ বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬