ময়মনসিংহে ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১

৩০ অক্টোবর ২০২৫, ০৬:১৬ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আত্রান্ত এক রোগীর শয্যায় টাঙানো হয়েছে মশারি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আত্রান্ত এক রোগীর শয্যায় টাঙানো হয়েছে মশারি © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রমজান আলী (৫০) নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গৌরীপুর উপজেলার বোকাইনগর এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। এ নিয়ে চলতি বছরে মমেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ১২ জন মারা গেলেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডা. ফয়সাল রাহাত এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত রমজান আলী গত ২৮ অক্টোবর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালের করোনা ওয়ার্ড ভর্তি হওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৭১ জন রোগী। এর মধ্যে পুরুষ ৫৭ জন, নারী ১২ জন এবং ২ জন শিশু রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯ জন রোগী মমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।

মমেক হাসপাতালের উপপরিচালক ডা. মো. মাইন উদ্দিন জানান, ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, সেখানে পর্যাপ্ত চিকিৎসক কর্মরত আছে। তবে বিগত সময়ে ঢাকাসহ বাইরের জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীরা এই হাসপাতালে এলেও বর্তমানে স্থানীয়ভাবে প্রায় প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল পা…
  • ২১ আগস্ট ২০২৬
সরিয়ে দেওয়া হলো এনটিআরসিএ সদস্য নূরে আলমকে
  • ২১ আগস্ট ২০২৬
ঢাবির হলগুলোতে বিশেষ এআই বিষয়ক প্রশিক্ষণ দেবে জাতীয় ছাত্রশক…
  • ২১ আগস্ট ২০২৬
কৃষিজমিকে অকৃষি দেখিয়ে প্রত্যয়ন, ময়মনসিংহে কমছে আবাদি জমি
  • ২১ আগস্ট ২০২৬
অবসর ভেঙ্গে ফের মাঠে ফিরছেন রোনালদিনহো 
  • ২১ আগস্ট ২০২৬
চিকিৎসকদের নিরাপত্তার বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে স্ব…
  • ২১ আগস্ট ২০২৬