পরকীয়ায় জড়িয়ে সংসার ভাঙন, আগুনে পুড়লেন দুই সন্তানের জনক

২৯ অক্টোবর ২০২৫, ১০:৪১ AM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৫, ১১:৪১ AM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় পরকীয়ার জেরে সংসারে ভাঙন ধরার পর অভিমান করে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন রায়হান মিয়া (৩৫) নামে এক ব্যক্তি। তিনি দুই সন্তানের জনক। মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান মিয়া সম্প্রতি অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানতে পেরে তার স্ত্রী এক মাস আগে অভিমান করে বাবার বাড়ি চলে যান। এরপর থেকেই রায়হান ও তার পিতা চান মিয়ার মধ্যে পারিবারিক কলহ চলছিল।

রবিবার ওই কলহের জেরে রায়হান নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তার শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার সময় তার পিতা চান মিয়া দ্রুত জামাতা সবুজ মিয়াকে খবর দেন। পরে তারা মিলে আগুন নেভানোর চেষ্টা করে রায়হানকে উদ্ধার করেন। 

আরও পড়ুন : একাদশের নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ২ নভেম্বর

প্রথমে রায়হানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, রায়হানের শরীরের প্রায় পুরো অংশ দগ্ধ হওয়ায় তার অবস্থা সংকটাপন্ন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান মণ্ডল বলেন, 'ঘটনার বিষয়টি জানার পর আমি স্থানীয়দের সঙ্গে ঘটনাস্থলে যাই। পারিবারিক কলহ ও মানসিক চাপে পড়ে রায়হান এমন চরম পদক্ষেপ নিয়েছেন বলে জানতে পেরেছি। পরিবারটি এখন ভীষণ বিপর্যস্ত।'

হল সংসদের কাজে বাধা-সিট বণ্টনে অস্বচ্ছতা, প্রভোস্টকে আটকে …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-সাদ্দাম-ইনানসহ ৭ আসামির ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ডাকস…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9