মিয়ানমার সীমান্ত থেকে আসা গুলিতে বাংলাদেশি নারী গুলিবিদ্ধ

২৫ অক্টোবর ২০২৫, ১১:০৭ PM
সীমান্ত এলাকা

সীমান্ত এলাকা © সংগৃহীত

মিয়ানমার সীমান্ত থেকে আসা গুলিতে ছেনুয়ারা বেগম নামে এক নারী আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে একটি গুলি পাওয়া যায়। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ড তেচ্ছি ব্রিজ সীমান্ত এ ঘটনা ঘটে।

মোস্তাক আহমেদ নামে স্থানীয় এক ব্যক্তি জানান, শনিবার হঠাৎ করে হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ ওপারে মিয়ানমার রাখাইন সীমান্তে ব্যাপক গোলাগুলির বিকট শব্দ শোনা যায়। এক পর্যায়ে একটি গুলি এসে আমার কম্পিউটার দোকানের টিন ছিদ্র হয়ে নিচে পড়ে। তখন আমরা সবাই আতঙ্কিতের মধ্যে রয়েছি।

আহত ছেনুয়ারা বেগম জানান, বিকেলে বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছিলাম। হঠাৎ করে আমার পায়ে এসে একটি গুলি লাগলো। তখন আমি মাটিতে পড়ে যাই।

স্থানীয় লিয়াকত আলী জানান, আমরা হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় মেইন সড়কের পাশে দোকানে বসে কাজ করছিলাম। আমাদের গ্রামের ওপারে মিয়ানমার সীমান্তের অনেক গোলাগুলি শব্দ এপারে শোনা যাচ্ছে। পরে দেখি মোস্তাক আহমেদের কম্পিউটার দোকানের টিন ছিদ্র করে একটি গুলি এসে নিচে পড়ে। আরেকটা গুলি একই গ্রামের ছেনুয়ারা বেগমের পায়ে লাগে। একটি তাজা গুলি স্থানীয়রা উদ্ধার করে।

825x465 (22)
উদ্ধার করা গুলি

হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ার বলেন, বিকেলে তেচ্ছিব্রিজ ওপারে মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দের খবর পাওয়া যায়। এতে তেচ্ছি ব্রিজ এলাকার ছেনুয়ারা বেগম নামে এক নারীর পায়ে লাগে। বর্তমানে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জেনেছি।

তিনি আরও জানান, আমি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন জানান, হোয়াইক্যং তেচ্ছি ব্রিজে এক নারী গুলিতে আহতে হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।

জবির বাসে হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা
  • ১২ আগস্ট ২০২৬
দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির দৌড়: রাজধানীর সেরা কলেজ কোনগুলো, পছন্দের শীর্…
  • ১২ আগস্ট ২০২৬
মধ্যরাতে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ১২ আগস্ট ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এক ধরনের কোটা পদ্ধতি: ড.…
  • ১২ আগস্ট ২০২৬