বিদায় দিনেও সড়ক পরিষ্কার করলেন ইউএনও

২৫ অক্টোবর ২০২৫, ০৭:০০ PM
নিজ হাতে সড়ক পরিষ্কার করে বস্তায় ময়লা ফেলছেন ইউএনও মোছা. রনী খাতুন

নিজ হাতে সড়ক পরিষ্কার করে বস্তায় ময়লা ফেলছেন ইউএনও মোছা. রনী খাতুন © টিডিসি

দায়িত্ব গ্রহণের শুরুতে আদি যমুনা নদী পরিষ্কারের উদ্যোগ নিয়ে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন। এবার বিদায়ের আগে নিজ হাতে সড়ক পরিষ্কার করে আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলা পরিষদের সামনের সড়কে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’-এ অংশ নেন ইউএনও রনী খাতুন।

তার সঙ্গে অংশ নেন শ্যামনগর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, শ্যামনগর সরকারি মহসিন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের পরিচালক গাজী আল ইমরান, স্বেচ্ছাসেবী হাফিজুর রহমান হাফিজসহ অনেকে।

দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউএনও রনী খাতুন পরিবেশবান্ধব ও জনসম্পৃক্ত নানা উদ্যোগের কারণে আলোচনায় ছিলেন। তার নেতৃত্বে পরিচালিত আদি যমুনা নদী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এবং নাগরিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

এ ছাড়া শ্যামনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ঠেকাতে ইউএনওর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। পরিবেশ রক্ষা ও সরকারি সেবার মানোন্নয়নে তার সক্রিয় ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়।

বদলিজনিত বিদায়ের আগে এমন উদ্যোগে অংশ নিয়ে ইউএনও আবারও দায়িত্ববোধের উদাহরণ স্থাপন করলেন বলে মনে করছেন স্থানীয়রা।

স্বেচ্ছাসেবী কর্মী হাফিজুর রহমান হাফিজ বলেন, শেষ কর্মদিবসের আগে তার এ উদ্যোগ দায়িত্ববোধের গভীর বার্তা দেয়। দায়িত্ব শেষ হলেও দায়িত্ববোধের শেষ নেই।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬