অনুমতি না নিয়ে ঘরে সাংবাদিক, রিপন বললেন—আমি কখনও পরিবারকে দেখিয়ে ফেসবুকে আয় করতে চাইনি

১৩ অক্টোবর ২০২৫, ০১:১০ PM
রিপন মিয়া

রিপন মিয়া © টিডিসি ফটো

নেত্রকোণার কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া জীবনমুখী কথাবার্তার কারণে নেটিজেনদের কাছে দীর্ঘদিন ধরে জনপ্রিয়। অনুমতি ছাড়ািই কয়েকজন টিভি সাংবাদিক তার পরিবারের সদস্যদের ভিডিও ধারণ করেছেন। এ ঘটনায় মর্মাহত হয়ে রিপন মিয়া ফেসবুক পোস্টে জানান, অনুমতি না নিয়ে সাংবাদিকরা তার ঘরে নারীদের ভিডিও ধারন করেছেন। তিনি কখনও পরিবারকে দেখিয়ে ফেসবুকে আয় করতে চাননি।

 সোমবার (১৩ অক্টোবর) সামাজিক মাধ্যমে দেওয়া তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘আমি রিপন মিয়া। 

আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি ২০১৬ সাল থেকে দীর্ঘ ৯ বছর ধরে এই স্থানে আসতে পেরেছি। এই সময়ে আমার দ্বারা কারও ক্ষতি করার কোনো রেকর্ড নেই। এমনকি যেকোনো কনটেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সব সময় সাড়া দিয়েছি। আল্লাহর অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে, তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রা'ণ'না'শের হু'ম'কি পর্যন্ত দেওয়া হয়।

আজ, সোমবার, ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন। তারা কারও অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান।

আমি সবসময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই, পড়াশোনা করতে পারিনি। স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি।

টিভি চ্যানেলের নাম চাইলেই আমি প্রকাশ করতে পারতাম। তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই আমার ছিল না। এই ঘৃণ্য কাজটি যারা করেছেন, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে, তাহলে আমারও আর কিছুই বলার নেই। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন ‘

ঢাবির ফাতেহা-ই-ইয়াজদাহম-এর ছুটির তারিখ পরিবর্তন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
চাকরি হারাচ্ছেন বাংলাদেশের ব্যাটিং কোচ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি মৃত্যুর পর একটি সংখ্যা বাড়ে না, একটি পরিবার ভেঙে যায়
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির বিষয়ে তদবির ‘অসদাচরণ’ গণ্য হবে, কঠোর নির্দেশন…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় আনাসকে আটকের কথা অস্বীকার করল পুলিশ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন দিল মন্ত্রিস…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬