সুন্দরবনের হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে দেখা গেল বাঘ

১২ অক্টোবর ২০২৫, ০৯:০৬ AM
সুন্দরবনের হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে বাঘ

সুন্দরবনের হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে বাঘ © সংগৃহীত

সুন্দরবনের হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে (কাঠের তৈরি পায়ে হাঁটার পথ) বাঘের বিচরণ দেখা গেছে। শনিবার (১১ অক্টোবর) সকালে বনের অভ্যন্তরের ফুট টেইলরে বাঘটি দেখতে পান বনপ্রহরীরা। এরপর তারা হাঁকডাক দিতে থাকেন, একপর্যায়ে বাঘটি ফুট ট্রেইল থেকে নেমে বনের গহিনে চলে যায়।

সুন্দরবন পূর্ব  বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, শনিবার সকালে নিয়মিত টহলে থাকা বনপ্রহরীরা কেন্দ্রটির ফুট ট্রেইলে একটি বাঘ দেখতে পান। পরে তারা হাঁকডাক দিলে কিছুক্ষণ পর বাঘটি বনের ভিতরে চলে যায়।

তিনি আরও বলেন, আগে থেকে বনের হাড়াবাড়ীয়া অংশে বাঘের অবাধ বিচরণ রয়েছে। হাড়বাড়িয়ার দিঘির পাড়ে প্রায়ই বাঘের বিচরণ দেখা যায়। তবে এবার দেখা গেছে ফুট ট্রেইলে। এর আগে কখনও এভাবে কোনো ফুট ট্রেইলে বাঘ দেখা যায়নি বলেও জানান তিনি। তবে প্রায়শই বনের বিভিন্ন স্থানে বাঘের বিচরণ চোখে পড়ছে। যার মানে হচ্ছে বনে বাঘের সংখ্যা বাড়ছে।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬