শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১ অক্টোবর ২০২৫, ১২:৫১ PM
শাপলা ফুল তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে শিশুর মৃত্যু

শাপলা ফুল তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে শিশুর মৃত্যু © সংগৃহীত

কুড়িগ্রাম সদরের পাঁচগাছীতে শাপলা ফুল তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে মমিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের ছড়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মমিন ওই এলাকার শামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত শিশু মমিন ও তার সমবয়সী বন্ধুদের সাথে বাড়ির পাশে বিলে নৌকাতে করে শাপলা ফুল তুলতে যায়। এসময় নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। পরে পরিবারের লোকজন জানতে পেরে তার মরদেহ উদ্ধার করে।

সদরের পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬