টানা ৯ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ PM
বুড়িমারী স্থলবন্দর

বুড়িমারী স্থলবন্দর © টিডিসি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে ত্রি-দেশীয় বাণিজ্যকেন্দ্র খ্যাত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ।

স্থলবন্দর কার্যালয় ও ব্যবসায়ীরা জানান, দুর্গাপূজা উপলক্ষে পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর এবং ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়িক সংগঠনের নেতারা যৌথভাবে বিশেষ সভা করেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সিদ্ধান্তের নোটিশ উভয় দেশের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এবং একটি কপি বুড়িমারী স্থলবন্দরের নোটিশ বোর্ডে টানানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে শুক্রবারের (২৬ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ৯ দিন কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৫ অক্টোবর (রবিবার) থেকে যথারীতি সব কার্যক্রম সচল হবে।

তবে এই ছুটিকালীন সময়ে উভয় স্থলবন্দরের পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) কার্যক্রম খোলা থাকবে। ফলে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা আশরাফুল ইসলাম।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, দুর্গাপূজা উপলক্ষে উভয় স্থলবন্দরের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী টানা ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৫ অক্টোবর থেকে পূর্ণোদ্যমে বাণিজ্য কার্যক্রম চালু হবে।

এ বিষয়ে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন জানান, ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশন থেকে সাপ্তাহিক ছুটিসহ ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার বিষয়টি চিঠির মাধ্যমে জানানো হয়েছে। একইভাবে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও চিঠি দিয়েছে। তবে সরকারি ছুটি ছাড়া শুল্ক (কাস্টমস) দপ্তরের কার্যক্রম সচল থাকবে।

ঘরটিকে সন্তানের জন্য আদালত নয়, আশ্রয় করে তুলুন
  • ১১ আগস্ট ২০২৬
গার্দিওলাকে মরিনিওর খোঁচা— ‘কিছু কোচের এক বছর বিরতি প্রয়োজন’
  • ১১ আগস্ট ২০২৬
একটা মিটিংয়ের রেজুলেশন কি মন্ত্রীর সিদ্ধান্ত—এনটিআরসিএ ইস্য…
  • ১১ আগস্ট ২০২৬
ঘুম থেকে উঠেই কোমরে ব্যথা! কোন রোগের লক্ষণ?
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পর…
  • ১১ আগস্ট ২০২৬
নদীর ভাঙনে হুমকির মুখে প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে শিক্ষার্থী…
  • ১১ আগস্ট ২০২৬