ঝালকাঠিতে ইজিবাইক চালক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলায় ইজিবাইক চালক মো. সোবাহান খলিফা হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, রায়ের সময় আসামি রুবেল হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর দুই আসামি— আ. রহমান ফরাজী ওরফে মিন্টু ফরাজী এবং কেন্নান খান পলাতক রয়েছেন।

২০২১ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন সোবাহান খলিফা। পরদিন সকাল সোয়া ৭টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকার আমড়া গাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে আল মামুন বাদী হয়ে নলছিটি থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে নলছিটি থানার এসআই মফিজুর রহমান তথ্য-প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিন আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০২৩ সালের ২৮ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছরের ২৫ জুলাই আদালত দণ্ডবিধির ৩০২/২০১/৩৭৯/৩৪ ধারায় অভিযোগ গঠন করেন। দীর্ঘ শুনানি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হলো।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহেব হোসেন বলেন, ‘প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা সম্ভব হয়েছে। আদালত ন্যায়সঙ্গত রায় দিয়েছেন।’

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান ও অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন জানান, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে ২ পদে চাকরি, আবেদন অনলাইনে
  • ১২ অক্টোবর ২০২৬
রাজধানীর একটি বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
  • ১২ অক্টোবর ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬