লালমনিরহাটে অটোবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩১ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ PM
আদিতমারী থানা

আদিতমারী থানা © সংগৃহীত

‎লালমনিরহাটের আদিতমারীতে অটোবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুরুত আলী (৫০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।
‎
‎শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুত আলী ওই গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।
‎
‎পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘরে অটোবাইক চার্জে দেওয়ার পর বিদ্যুতের সুইচ বন্ধ না করেই সেটি খুলতে যান সুরুত আলী। এ সময় হঠাৎ বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎
‎আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬