পীরগাছায় সাড়ে ১৩ ঘণ্টা পর চালু হলো রেল যোগাযোগ

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ AM
পদ্মরাগ কমিউটার ট্রেনের লাইনচ্যুত বগি

পদ্মরাগ কমিউটার ট্রেনের লাইনচ্যুত বগি © টিডিসি

রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দীর্ঘ সাড়ে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে লালমনিরহাট-সান্তাহার-ঢাকা রেল যোগাযোগ চালু হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টা ৫৫ মিনিটে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রার মাধ্যমে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা রেলস্টেশনে ২নং লাইনে অবস্থান করে। ক্রসিং শেষে ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে লাইন পরিবর্তন করে পীরগাছা স্টেশনের উত্তর দিকে আউটার সিগন্যাল অতিক্রম করার সময় এর ৫টি বগি লাইনচ্যুত হয়। এ সময় হতাহতের তেমন কোনো ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু কিছু যাত্রী তাদের মালামাল খোয়া যাওয়ার অভিযোগ তোলে। 

এ ঘটনায় লালমনিরহাট-সান্তাহারসহ দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেসসহ একাধিক মেইল ও কমিউটার ট্রেন ওই রুটের বিভিন্ন স্টেশনে দীর্ঘসময় আটকা পড়ে। যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে।

দূর্ঘটনাস্থলে বিকাল পৌনে ৫টা থেকে লালমনিরহাট থেকে আসা একটি রিলিফ ট্রেন উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে পার্বতীপুর থেকে আরও একটি রিলিফ ট্রেন উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়। বিকাল থেকে রাতভর রেলকর্মীদের টানা প্রচেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে লাইনচ্যুত বগিগুলো অপসারণ করা হয়। পরে রেললাইন মেরামত শেষে রাত ১টা ৫৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। 

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে লালমনিরহাট রেলওয়ে বিভাগ ৪ সদস্য বিশিষ্ট  তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে।

পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, রেলওয়ে কর্মীদের নিরলস প্রচেষ্টার পর অবশেষে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে।

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬