রাজশাহীতে প্রিপেইড মিটার বাতিলসহ ৩ দফা দাবিতে মানববন্ধন

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ PM
নেসকো কার্যালয় সামনে এলাকাবাসীর মানববন্ধন

নেসকো কার্যালয় সামনে এলাকাবাসীর মানববন্ধন © টিডিসি

রাজশাহী নগরে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃক ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে তিন দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর নেসকো কার্যালয় সামনে এ মানববন্ধনের আয়োজন করে রাজশাহী সচেতন নাগরিক সমাজ।

আয়োজকরা অভিযোগ করেন, ডিজিটাল প্রিপেইড মিটার সাধারণ মানুষের জন্য ভোগান্তির সৃষ্টি করছে। এটি জনদুর্ভোগ ও জনবিরোধী সিদ্ধান্ত। তাই অবিলম্বে এ ধরনের মিটার স্থাপন বন্ধ করার দাবি জানান তারা।

দাবিগুলো হলো, ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করতে হবে। ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের একই স্বল্পমূল্য নির্ধারণ করতে হবে। গ্রাহকদের কাছ থেকে নেওয়া ডিমান্ড চার্জ বাতিল করতে হবে।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই তিন দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো। তাদের অভিযোগ, রাজশাহীতে সরকারি অফিস-আদালতে পোস্ট-পেইড মিটার চালু থাকলেও সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে প্রিপেইড মিটার। এতে ভোগান্তি ও অতিরিক্ত বিলের বোঝা বাড়ছে।’

মানববন্ধন শেষে নেসকো কার্যালয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, ‘আগে টাকা পরে বিদ্যুৎ এই নীতি রাজশাহীবাসী মেনে নেবে না। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে প্রিপেইড মিটার সংযোগের সিদ্ধান্ত হয়েছিল, যা একচেটিয়া বাণিজ্যিক স্বার্থে একটি চক্রের হাতে নিয়ন্ত্রিত ছিল। এর ফলে সাধারণ মানুষ হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছে। স্মারকলিপিতে আরও বলা হয়, প্রিপেইড মিটারে মাঝেমধ্যে ভুতুড়ে বিল আসে। কারিগরি ত্রুটি দেখা দেয় ব্যালেন্স না দেখা যাওয়া, রিচার্জ করার পরও ইউনিট না পাওয়া, সার্ভার সমস্যায় অকেজো হয়ে যাওয়া ইত্যাদি। মিটার নষ্ট হলে বদলি হিসেবেও প্রিপেইড মিটার নিতে বাধ্য করা হচ্ছে। রিচার্জ করার সময় অতিরিক্ত ভ্যাট ও সার্ভিস চার্জ কাটা হচ্ছে। বয়স্ক ও অশিক্ষিতদের জন্য এ মিটার ব্যবহার জটিল হয়ে পড়েছে।’

মানববন্ধনকারীদের দাবি, জরিপ ছাড়া জোরপূর্বক গ্রাহকদের ওপর এই প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া যাবে না। রাজশাহীতে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় নগরবাসী কঠোর আন্দোলনে নামবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, মহানগর বিএনপির বোয়ালিয়া পশ্চিম থানার আহ্বায়ক সামসুল হোসেন মিলু, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নেসকোর প্রিপেইড মিটারের ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারাও মানববন্ধনে অংশ নেন।

‘এমন ফুটবলই দেখতে আমার ভালো লাগে’—আর্জেন্টিনার প্রশংসায় রোন…
  • ১৯ জুলাই ২০২৬
গাছে ঝুলছিল মাধ্যমিক শিক্ষকের মরদেহ
  • ১৯ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে সুপারকম্পিউটারের নতুন ভবিষ্যদ…
  • ১৯ জুলাই ২০২৬
যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু আর নেই
  • ১৯ জুলাই ২০২৬
২ পরিবর্তন নিয়ে ফাইনালে নামতে পারে আর্জেন্টিনা, দেখুন সম্ভা…
  • ১৯ জুলাই ২০২৬
ফাইনাল পেনাল্টিতে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নিতে পারে…
  • ১৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence