গাজীপুরে নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ AM
নদী থেকে লাশ উদ্ধার

নদী থেকে লাশ উদ্ধার © সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজের দুই দিন পর মানিক রোজারিও (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানাধীন সিকুলিয়া শশ্মান ঘাট সংলগ্ন বালু নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মানিক রোজারিও কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বাগদী গ্রামের মৃত আগস্টিন রোজারিওর ছেলে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

এর আগে রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মানিকের স্ত্রী লিমা রোজারিও কালীগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৭৫৯) করেন। লিমা রোজারিও অভিযোগ করে বলেন, শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তার স্বামী বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে বের হন। এরপর থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি। মোবাইলে কল করলে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন উত্তর পেয়েছেন। কেউ বলেছে, তিনি নৌকায় ঘুমাচ্ছেন, আবার কেউ বলেছেন, তিনি নৌকায় ছিলেনই না। পরে মানিকের মোবাইল জনৈক দুলালের ব্যাগ থেকে পাওয়া যায়।

তিনি আরও বলেন, ‘পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমার তিনটি ছোট শিশু সন্তান রয়েছে। এখন চারপাশ অন্ধকার হয়ে গেছে।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, ‘নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছিল। এখন যদি তারা সন্দেহভাজনদের অভিযুক্ত করে হত্যা মামলা করেন, তাহলে পুলিশ তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবে।’

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসা পরবর্তী খোঁজ নিলেন প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9