আনোয়ারায় স্বর্ণালংকার-টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ২

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ PM
গ্রেপ্তার দুজন

গ্রেপ্তার দুজন © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চুরি হওয়া ৩.৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার রায়পুর ইউনিয়নের কবির মাস্টার বাড়ির মো. মোস্তাফিজুর রহমানের ছেলে মো. আজিজুর রহমান বাবুল প্রকাশ বাবু (৪১) ও একই ইউনিয়নের একই বাড়ির দুদুমিয়ার পুত্র মো. শওকত হোসেন (৩১)।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলা নং ০৭(৯) ২৫, ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোডের প্রেক্ষিতে তদন্তকালে সিসি ফুটেজ বিশ্লেষণ করে দুইজনকে শনাক্ত করা হয়। পরবর্তীতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে বাদীর শনাক্ত করা ৩.৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‌‘সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাদের হেফাজত থেকে উদ্ধার করা স্বর্ণালংকার ও নগদ টাকা বাদী শনাক্ত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমরা এ ঘটনায় জড়িত অন্যদেরও চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি।’

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬