পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। শিশুদের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঞ্জারাই গ্রামের রতিশ সরকারের তিন বছরের ছেলে শ্রাবণ সরকার, চাচাতো ভাই জগাই সরকারের চার বছরের ছেলে শুভ সরকার এবং তাদের ফুফাতো বোন, বাউশা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ব্রজ লাল সরকারের পাঁচ বছর বয়সী কন্যা অহনা রানী সরকার বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে তারা রতিশ সরকারের বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়।

‎অনেক খোঁজাখুঁজির পর এক নারী পুকুরে অহনা রানীর ভাসমান দেহ দেখতে পান এবং দ্রুত তাকে উদ্ধার করেন। খবর পেয়ে এলাকাবাসী পুকুরে নেমে ও জাল ফেলে খোঁজাখুঁজি করে আরও দুই শিশুর মরদেহ উদ্ধার করেন। পরে তিনজনকেই নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. চম্পক কিশোর সাহা সুমন বলেন, ‘শিশুদের হাসপাতালে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে।‘

খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।‘

‎‎একই পরিবারের তিন শিশুর অকাল মৃত্যুতে এলাকাজুড়ে চলছে শোক ও স্তব্ধতা। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

 

‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬