নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৮ PM
সোহেল হোসেন

সোহেল হোসেন © সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সোহেল হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রের প্রাণ গেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের কোমারপুর গ্রামে ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল হোসেন কোমারপুর গ্রামের মো. আরমান হোসেনের ছেলে ও মির্জাপুর কেসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে সে ছোট যমুনা নদীতে মাছ ধরতে নামে। খাপলা জাল কোমরে বেঁধে সাঁতার কাটতে গিয়ে অসাবধানতাবশত জালে জড়িয়ে যায় সে। তার বন্ধুরা তীরে উঠতে পারলেও সে পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬