নামাজ শেষে হারালেন গাভী বিক্রির টাকায় কেনা ভ্যান, চোখে জল জাকিরের

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ PM
হারিয়ে যাওয়া ব্যাটারিচালিত ভ্যান ও জাকির হোসেন

হারিয়ে যাওয়া ব্যাটারিচালিত ভ্যান ও জাকির হোসেন © টিডিসি সম্পাদিত

গাভী বিক্রি করে সংসারের ভরসা হিসেবে কিস্তিতে একটি ব্যাটারিচালিত ভ্যান কিনেছিলেন জাকির হোসেন। সেই ভ্যান চালিয়েই চলছিল কিন্তু বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে ফিরে এসে দেখেন জীবিকার একমাত্র অবলম্বন ভ্যানটি আর নেই। মুহূর্তেই যেন ভেঙে পড়ে তার সমস্ত স্বপ্ন।

জাকির হোসেন শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগবরুণা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, কর্ণঝোড়া বাজার জামে মসজিদে নামাজ শেষে বের হয়ে এসে জাকির হোসেন ভ্যানটি না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভ্যানটির পেছনে লেখা নম্বরে ফোন দিয়ে একটি চক্র ২০ হাজার টাকা দাবি করেছিল বলেও জানা গেছে, তবে পরে আর কোনো যোগাযোগ করেনি।

কান্নাজড়িত কণ্ঠে জাকির হোসেন বলেন, ‘গাভী বিক্রির ৪০ হাজার টাকা দিয়ে নগদ দিয়েছিলাম, বাকিটা কিস্তিতে ৯৬ হাজার টাকায় ভ্যানটি কিনেছিলাম। প্রতিদিন এই ভ্যান চালিয়েই সংসার আর কিস্তি চালাতাম। এখনো প্রায় ১০ হাজার টাকা বাকি আছে। ভ্যানটি ছাড়া সংসার কিভাবে চালাবো, কিছুই বুঝতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘বুধবার বিকেলে দুই যাত্রীকে নামিয়ে দ্রুত মসজিদে নামাজ পড়তে যাই। কিন্তু নামাজ শেষে ফিরে এসে ভ্যান আর খুঁজে পাইনি। অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি কোনো সন্ধান।

এ ঘটনায় শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে রাতেই পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত চলছে।’ এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ জাকির হোসেনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

৬০ টাকা বেতনের টয়লেট ক্লিনার থেকে ব্যাংকের এজিএম, যে গল্প হ…
  • ১০ নভেম্বর ২০২৬
ভারতকে সঙ্গী করেই সেমিফাইনালে পাকিস্তান
  • ১০ নভেম্বর ২০২৬
খালেদা জিয়ার ‘প্রতিশ্রুতি’ ছিল, শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়করণ…
  • ১০ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষায় যেসব ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে …
  • ১০ নভেম্বর ২০২৬
১৮ ডিসেম্বরই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের নামে সব মামলা প্রত্যাহার করা হয়েছে: সংসদে আইনম…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950