সীমান্তে দুই বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ PM
দুই বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে বিএসএফ

দুই বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে বিএসএফ © টিডিসি ফটো

ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে দুই বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর তাদের ফিরিয়ে আনতে মধ্যস্থতা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এসব তথ্য জানিয়েছেন। 

আটকরা হলেন, খুলনার হরিণটানা থানার বাদুড়িয়া গ্রামের আবদুল হাকিম শেখের মেয়ে হোসনে আরা খাতুন (২৬) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাগড়া গ্রামের মৃত হাসেম হাওলাদারের মেয়ে মোকছেদা বেগম (৩৪)।

আরও পড়ুন: সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় এই বাংলাদেশি

বিজিবি সূত্র জানায়, গত ১ সেপ্টেম্বর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে বিজিবির মজুমদারহাট বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ২১৬০ এর কাছ থেকে বিএসএফ তাদের আটক করে। পরে বিজিবির মধ্যস্থতায় বুধবার দিবাগত রাতে বিলোনিয়া চেকপোস্ট দিয়ে আটক দুই নারীকে হস্তান্তর করা হয়। 

বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফ তাদের আটক করেছিল। পরে বিজিবির মধ্যস্থতায় দুজনকে ফেরত আনা হয়েছে।

এ ব্যাপারে পরশুরাম মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহমেদ বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় মামলা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে।

সাত দাবিতে আজ থেকে লাগাতার আন্দোলনে নামছেন শিক্ষা ক্যাডাররা
  • ২৫ অক্টোবর ২০২৬
২৬ খাতে পুরস্কার দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আবেদন …
  • ২৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত শাবিপ্রবি শিক্ষার্থী মুনিরা আর নেই
  • ২৫ অক্টোবর ২০২৬
​ঘুম থেকে উঠেই ব্রাশ, নাকি নাশতার পর? জেনে নিন সঠিক সময়
  • ২৫ অক্টোবর ২০২৬
ইরানে আজ হামলা হতে পারে, ট্রাম্পের হুঁশিয়ারি
  • ২৫ অক্টোবর ২০২৬
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু কাল, সুযোগ পাবেন যারা
  • ২৫ অক্টোবর ২০২৬