মোটরসাইকেল-ভ্যানগাড়ির সংঘর্ষে স্কুল ছাত্র নিহত

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি

শেরপুর সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকায় মোটরসাইকেল-ভ্যানগাড়ির সংঘর্ষে আশিক মিয়া (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক সদর উপজেলার মুন্সিরচর গ্রামের মো. বাদল মিয়ার ছেলে এবং মোচারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম খোরশেদুজ্জামানের ভাতিজা। তিনি গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিলেও ফল ভালো না হওয়ায় চলতি বছর আবারো পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বোনের জন্য ওষুধ কিনতে আশিক মোটরসাইকেল নিয়ে নন্দির বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কেন্দুয়ারচর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।র

মুন্সিরচর এলাকার ইউপি সদস্য সাজু মিয়া জানান, ‘আমরা রাত সাড়ে ১০ টার দিকে বাজারে বসেছিলাম। এ সময় এক দোকানদার নন্দির বাজার যাওয়ার পথে রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা মরদেহ উদ্ধার করে আশিকের বাড়িতে নিয়ে যান। ধারণা করা হচ্ছে ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষেই দুর্ঘটনাটি ঘটে। যেখানে মরদেহ পাওয়া গেছে সেখানে কিছু কাঠের আসবাবপত্র পড়ে থাকতে দেখা গেছে। তিনি আরো বলেন, 'আশিক তার বোনের জন্য ওষুধ আনতে যাচ্ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত পথে প্রাণ হারান।‘

শেরপুর সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষেই আশিকের মৃত্যু হয়েছে।

 

 

 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬