পুত্রবধূর বটির কোপে প্রাণ গেল শ্বশুরের

০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ PM
সাঁথিয়া থানা

সাঁথিয়া থানা © টিডিসি

পাবনার সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর ধারালো বটির কোপে শ্বশুর মোজাম হোসেন (৭০) নিহত হয়েছেন। রোববার (৩১ আগস্ট) দিবাগত রাত আটটার দিকে সাঁথিয়া পৌর সদরের কলেজপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

নিহত মোজাম এর বাড়ি উপজেলার নাড়িয়া গদাই গ্রামে হলেও তিনি দীর্ঘ বছর ধরে পৌর সদরের কলেজপাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁথিয়া পৌরসভার কলেজপাড়া মহল্লার মোজামের ছেলে মিঠুর সাথে গত ৫ বছর আগে আফরা গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুমি মানসিক রোগী ছিল বলে জানায় তার পরিবার। তিনি ঢাকাস্থ মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. শফিকুলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার রাত আটটার দিকে হঠাৎ রুমির মানসিক সমস্যা দেখা দেয়। শেষে হাতের কাছে থাকা ধারালো বটি দিয়ে তার সামনে থাকা শ্বশুর মোজামের পেটে ও পিঠে কোপ দেয়। এসময় তার পেটের ভুড়ি বের হয়ে যায়। নিজেই নিজেকে আঘাত করেন পুত্রবধূ রমি।

পরে গুরুতর আহত অবস্থায় শ্বশুর মোজামকে প্রথমে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর সোমবার ভোররাত তিনটার দিকে তার মৃত্যু হয়।

সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান বলেন, ‘পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ দেয়নি। আর অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’

বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬