মাদকের জেরে ১৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

৩১ আগস্ট ২০২৫, ০৮:১৪ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, মাদক কারবারসংক্রান্ত বিরোধের জেরে মহরমকে হত্যা করা হয়েছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে কাটাবিল মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক।

নিহত যুবকের নাম মহরম হোসেন (৩৫)। তিনি নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। তিনি নগরীর কাঁটাবিল এলাকায় ভাড়া থাকতেন।

নিহত মহরমের বন্ধু অপু জানান, শনিবার সন্ধ্যায় কাটাবিল থেকে নগরীর পাথুরিয়া পাড়ার উদ্দেশে রওনা হয় অপু ও মহরম। কাটাবিল মসজিদের সামনে আসলে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা করেন। এ সময় মোটরসাইকেলের থেকে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে দেয়। চালক মহরমকে মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে। 
সেখান থেকে পাশের একটি দোকানে নিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেও জানান অপু।

কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘মহরমের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে।’

মহরমের ভগ্নিপতি শহিদুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় কাটাবিল থেকে নগরীর পাথুরিয়াপাড়ার দিকে যাচ্ছিলেন মহরম ও তার বন্ধু অপু। কাটাবিল মসজিদের সামনে এলে ২০ থেকে ২৫ জনে তাদের ওপর হামলা করে।

শহিদুলের ভাষ্য, হামলাকারীরা মহরমকে মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। ‘সেখান থেকে পাশের একটি দোকানে নিয়ে তাকে এলোপাথাড়ি কোপানো হয়। সেখান থেকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9