বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর ট্রলারের সংঘর্ষ, নিহত ২

৩০ আগস্ট ২০২৫, ১২:০৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৯:২২ PM
বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর ট্রলারের সংঘর্ষ

বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর ট্রলারের সংঘর্ষ © সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচ প্রতিযোগিতার মহড়ার সময় বরযাত্রীবাহী শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ থেকে ১২ জন। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) শুক্রবার সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজ-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে বাইচের নৌকাটি ফেরার পথে দহকুলা ব্রিজ সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বরযাত্রীবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নৌকা দুটির যাত্রীরা পানিতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেয় এবং আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়।

 শনিবার (৩০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন উল্লাপাড়া মডেল থানার এএসআই ওমর ফারুক। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীরা জানান, বর্ষাকালীন সময়ে যমুনা ও এর শাখা নদীগুলোতে প্রায়শই নৌকাবাইচের আয়োজন হয়। তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নিয়ন্ত্রণ না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘন ঘন ঘটছে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9