কুকুরের উৎপাতে আতঙ্কে গোপালগঞ্জ শহরবাসী

২৮ আগস্ট ২০২৫, ০১:৩৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ১১:১৬ PM
বেওয়ারিশ কুকুর

বেওয়ারিশ কুকুর © সংগৃহীত

গোপালগঞ্জ শহরের অলিগলিতে বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। প্রতিদিনই পথচারী, স্কুলপড়ুয়া শিশু ও সাধারণ মানুষ কুকুরের হামলার শিকার হচ্ছেন। এতে শহরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে শহরের মৌলভীপাড়ায় কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে সোহাগী (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শহরের নবীনবাগ, মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকা, বড়বাজার, পোস্ট অফিস মোড়, মিয়াপাড়া, মৌলভীপাড়া, মোহাম্মদপাড়া ও লঞ্চঘাট এলাকায় দলবেঁধে কুকুর ঘুরে বেড়াতে দেখা যায়। কোথাও রাস্তায় শুয়ে থাকে, আবার কোথাও ৫-৭ বা কখনও ১০টির বেশি কুকুরের দল একসঙ্গে ঘুরে বেড়ায়। এতে পথচারীরা প্রায়ই হামলার শিকার হচ্ছে।

গোপালগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ১০-১৫ জন কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে জলাতঙ্ক প্রতিরোধক টিকা নিচ্ছেন। শুধু গত ১০ মাসেই সদর হাসপাতাল থেকে দেড় হাজারের বেশি মানুষ এ টিকা নিয়েছেন।

২০১৪ সালে উচ্চ আদালতের রায়ে কুকুর নিধনে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। কুকুর নিয়ন্ত্রণে বন্ধ্যাকরণ কার্যক্রম হাতে নিলেও তা সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬