নেত্রকোনায় ভবনের ছাদ চাপা পড়ে ৩ শ্রমিক নিহত

১৪ আগস্ট ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০০ PM
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা © টিডিসি

নেত্রকোনা পৌর শহরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) পুরোনো একটি ভবন ভাঙার সময় ছাদ চাপা পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এতে আরও আহত দুই শ্রমিক আহত হন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পাশে নেত্রকোনা শহরের নাগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার হলুদাটি গ্রামের শামছুদ্দিনের ছেলে হান্নান মিয়া (৩৮), আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া ( ৪০) ও নেত্রকোনা পৌর শহরের পলাশহাটি গ্রামের সাদেক মিয়ার ছেলে দীপু মিয়া (৩৯)।

আহত দুজন হলেন হাসান মিয়া (৩৮) ও সাইফুল ইসলাম (৩৫) । তাদের বাড়ি নেত্রকোনার বিভিন্ন স্থানে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, বিএডিসি (সেচ) অফিসের একটি পুরোনো ভবন ভাঙার কাজ চলছিল। বিকেলে কাজ চলা অবস্থায় ভবনটির ছাদের একটি অংশ ভেঙে নিচে পড়ে। এ সময় ৫ জন শ্রমিক ছাদের ভাঙা ওই অংশের নিচে চাপা পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চাপা পড়া অবস্থা থেকে তাদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত বাকি দুজনকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরিন করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের। ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬