গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিকদের বিক্ষোভ © সংগৃহীত

গাজীপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে সকাল থেকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

মঙ্গলবার (১২ আগস্ট)  সকাল ৯টার দিকে গাজীপুর নগরের ভোগরা চৌধুরীবাড়ি এলাকায় অবস্থিত রোওয়া ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা এ কর্মসূচি শুরু করেন। পরে আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকদের অভিযোগ, গত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না তারা। কর্তৃপক্ষ বেতন দেওয়ার আশ্বাস দিলেও বারবার সময়ক্ষেপণ করছে। সকালে কাজে গিয়ে তরা জানতে পারেন, কারখানা অন্য মালিকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এ অবস্থায় বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

পুলিশ ও শ্রমিক সূত্র জানায়, সকাল ৯টায় শ্রমিকেরা মহাসড়কে নেমে অবরোধ শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিলে তারা পুনরায় কারখানার ভেতরে অবস্থান নেন।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসপি) আল মামুন শিকদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিকেরা মহাসড়কে অবস্থান করলেও বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে।

সোনালী ব্যাংকে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৯ সেপ্টেম…
  • ৩১ আগস্ট ২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘সায়েন্স ফেস্ট’ ৪ অক্টোবর, সুযোগ পা…
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্তি ইস্যুতে যা…
  • ৩১ আগস্ট ২০২৬
চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীকে কোপানোর অভিযোগ সাবেক ছাত্রলীগ…
  • ৩১ আগস্ট ২০২৬
সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, পাওনা চাইতে গিয়ে বাবা-ছেলেস…
  • ৩১ আগস্ট ২০২৬