তালপাতার কুটির শিল্প উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ, সমিতি ঘর নির্মাণের ঘোষণা ইউএনও’র

০৮ আগস্ট ২০২৫, ০৮:৩৫ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৮:৫৪ AM
উদ্যোক্তাদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ

উদ্যোক্তাদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ © টিডিসি ফটো

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামে তালপাতার কুটির শিল্পে যুক্ত উদ্যোক্তাদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় পল্লী সমাজসেবা (আরএসএস) প্রকল্পের আওতায় ১০ জন উদ্যোক্তার প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।

ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক ও কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এছাড়াও সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

ইউএনও আরিফুল ইসলাম বলেন, “তালপাতার কুটির শিল্প আমাদের লোকজ ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব। আমি আজ এই ঋণ বিতরণ কার্যক্রম শুরু করে দিলাম। ভবিষ্যতে আপনাদের সংগঠন আরও বড় পরিসরে রূপ নেবে। আমি যেখানে থাকি, আপনাদের কাজের সুনাম শুনে গর্ব অনুভব করব।”

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের জন্য একটি সমিতি ঘর নির্মাণ করে দেব। যাতে মেঘ-বৃষ্টির সময় তালপাতার পাখাগুলো সেখানে সংরক্ষণ ও বিক্রি করতে পারেন।’

জানা গেছে, বিদ্যানন্দ গ্রামে প্রায় আড়াই শতাধিক তালপাতার কুটির শিল্প উদ্যোক্তা রয়েছেন। স্থানীয়ভাবে তৈরি এসব পাখা দেশের বিভিন্ন অঞ্চলে ট্রাকযোগে সরবরাহ করা হয়। দীর্ঘদিন ধরেই এই শিল্পের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

মদের বারে তর্কাতর্কির জেরে যুবক খুন, আটক ১
  • ২৮ আগস্ট ২০২৬
যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্…
  • ২৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল চেলসি
  • ২৮ আগস্ট ২০২৬
ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬