দুর্নীতির অভিযোগে ফেনী পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান 

০৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:৩০ AM
দুদকের অভিযান

দুদকের অভিযান © টিডিসি ফটো

ফেনী পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) চলমান বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৬ আগস্ট) সকালে নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে দুদকের একটি টিম ফেনীতে এ অভিযান শুরু করে। এতে নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. জাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা পাউবোর বিভিন্ন প্রকল্প ও লেনদেনসহ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহের কাজ করছেন। 

জানা গেছে, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে প্রতিবছরের ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে ফেনীর লাখো মানুষ। গত বছরের স্মরণকালের ভয়াবহ বন্যা পেরোতে না পেরোতেই আবারও দুই দফায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। ২৪-এর ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। এ ছাড়াও বন্যায় সড়ক যোগাযোগ, শিক্ষাপ্রতিষ্ঠান, মোটরযান, ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ প্রায় প্রত্যেক খাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে শত কোটি টাকা। 

এবারের বন্যায়ও বিভিন্ন খাতে ক্ষতি হয়েছে ২৩৮ কোটি ৪০ লাখ টাকা। বাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজ এবং অনিয়ম-দুর্নীতির কারণে এমন দুর্ভোগের শিকার হতে হয় বলে অভিযোগ করছেন স্থানীয়রা। সর্বশেষ গত ২৩ জুলাই বিভিন্ন দাবিতে ফেনী পানি উন্নয়ন বোর্ড অভিমুখে পদযাত্রা করেন ফেনীর নাগরিক সমাজ।

দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বলেন, ‌‌নানা অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সকালে পানি উন্নয়ন বোর্ডে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট নথিপত্র দিতে বলা হয়েছে। তারপর আমরা পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন ভাঙন এলাকায় রওনা হয়েছি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে জানান তিনি।

বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬