জুলাই ঘোষণাপত্র পাঠ

বিশেষ ট্রেনের আসন ৬৭৬, যাত্রী এলেন ১৭ জন

০৫ আগস্ট ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৭ AM
বিশেষ ট্রেন

বিশেষ ট্রেন © সংগৃহীত

‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকাগামী বিশেষ ট্রেন ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে ১৭ জন যাত্রী নিয়ে ছেড়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকেই ছিল প্রচণ্ড বৃষ্টি। এর মধ্যে বেলা ১১:২৩ মিনিটে বিশেষ ট্রেনটি যাত্রা করে।

ভাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ঢাকাগামী এই স্পেশাল ট্রেনটিতে মোট আসন সংখ্যা ছিল ৬৭৬। ভাঙ্গা স্টেশন থেকে ১৭ জন যাত্রী নিয়ে ট্রেন ছেড়েছে। অধিকাংশ বগি ফাঁকা ছিল।

ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছাবে বলে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬