জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ রথিনের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন

০৫ আগস্ট ২০২৫, ০১:৪০ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ AM
শহিদ রথিনের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন

শহিদ রথিনের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন © টিডিসি

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ রথিন বিশ্বাসের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসন,থানা ও বিএনপি। মঙ্গলবার(৫ আগস্ট) সকালে কোটালীপাড়া উপজেলা প্রশাসন,কোটালীপাড়া থানা ও উপজেলা এবং পৌর বিএনপির  উপজেলার শুয়াগ্রামে রথিন বিশ্বাসের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ,ওসি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক  আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার,সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ,শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর খান উপস্থিত ছিলেন।

জানাগেছে,২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর রথিন বিশ্বাস ছাত্র-জনতার সাথে বিজয় মিছিল নিয়ে সংসদ ভবনে প্রবেশ করে।এ সময় তার মাথায় একটি কাচ ভেঙ্গে পড়লে সে গুরুতর আহত হয়।এরপর তার সহযোদ্ধারা তাকে নিয়ে নিউরোসাইন্স ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায়  ওই দিন রাতে রথীন বিশ্বাস মারা যায়।পরে তার মরদেহ কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামে নিয়ে এসে বাড়ির উঠানে মা-বাবার কবরের পাশে খ্রিষ্টান ধর্মীয় বিধান মতে সমাহিত করা হয়।

রথিন বিশ্বাস শুয়াগ্রামের দানিয়েল বিশ্বাসের ছেলে।তারা দুই ভাই ও এক বোন।সে ঢাকার পশ্চিম রাজা বাজারের উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুলের অফিস সহকারী পদে চাকরি করতেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ  মাসুম বিল্লাহ বলেন,শহিদ রথিন বিশ্বাসসহ জুলাই অভ্যুত্থানে সকল নিহত ও আহতদের পাশে উপজেলা প্রশাসন আছে এবং থাকবে।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬