‘স্যার’ না বলায় ক্ষুব্ধ এসিল্যান্ড

০৫ আগস্ট ২০২৫, ০৯:০৯ AM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
মো. জাহাঙ্গীর আলম বাবু

মো. জাহাঙ্গীর আলম বাবু © সংগৃহীত

গাইবান্ধা সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবুর বিরুদ্ধে সরকারি মোবাইল নম্বরে ফোন করে "স্যার" না বলে "ভাই" সম্বোধন করায় অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছে।

সোমবার (৫ আগস্ট) দুপুর ২টা ২৪ মিনিটে স্থানীয় সাংবাদিক বিপ্লব ইসলাম নিজের জমির খারিজ সংশোধন সংক্রান্ত তথ্য জানতে এসিল্যান্ডের অফিসিয়াল নম্বরে ফোন করেন। আলাপের শুরুতেই সাংবাদিক তাকে ‘ভাই’ সম্বোধন করলে এসিল্যান্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন। কথা না শুনেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর একাধিকবার ফোন দিলেও তিনি আর কল রিসিভ করেননি।

বিপ্লব ইসলাম পরবর্তিতে আবারও ফোন দিলে এসিল্যান্ডকে কি বলে সম্মোধন করতে হবে, তা জেনে ফোন দেয়ার কথা বলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম।

এ ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই মন্তব্য করেছেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এমন রুক্ষ ও অভিমানী আচরণ জনসেবার মানসিকতার সঙ্গে সাংঘর্ষিক।

খোলাহাটি ইউনিয়নের এক বাসিন্দা বলেন, ‘এসিল্যান্ড অফিসে সাধারণ মানুষ গেলেই তাকে স্যার বলতে হয়, না বললে কাজ আটকে যায়। এটা তো ঠিক নয়।’

স্থানীয় আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, ‘আইনে কোথাও বলা নেই যে সরকারি কর্মকর্তাকে স্যার বলতেই হবে। নাগরিক হিসেবে ভদ্রভাবে তথ্য বা সেবা চাওয়ার অধিকার প্রত্যেকের আছে। ‘ভাই’ বলা কোনো অপরাধ নয়।’

গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ জানান, বিষয়টি তার নজরে এসেছে। প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬