সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ৩য় দিনের মতো ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

০৩ আগস্ট ২০২৫, ০৭:৩২ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ১০:১৫ PM
সড়ক অবরোধ

সড়ক অবরোধ © টিডিসি ফটো

সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে এলাকার সর্বদলীয় ঐক্য কমিটি ও স্থানীয় নেতাকর্মীরা। 

রবিবার (৩ আগস্ট) চান্দুরা এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত এই কর্মসূচি চলে, পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন শাহ আলম, আফজাল আহমেদ, হেলাল উদ্দিন ভূঁইয়া, ডা. রফিকুল ইসলাম, রাষ্টু সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুখলেছুর রহমান লিটন, ছাত্রদল নেতা এনামুল ইসলাম প্রমুখ। পাশাপাশি বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বক্তারা অভিযোগ করে বলেন, বিজয়নগরবাসীর সঙ্গে ষড়যন্ত্র করে উপজেলা থেকে তিনটি ইউনিয়ন—চান্দুরা, হরষপুর ও বুধন্তী—ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে আলাদা করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তারা বলেন, ওই তিন ইউনিয়নে প্রায় ৯৬ হাজার ভোটার রয়েছে, যা পুরো উপজেলার মোট ভোটারের প্রায় অর্ধেক। এর ফলে উপজেলাটি একক সংসদীয় আসন হিসেবে সংশ্লিষ্ট হওয়া স্বাভাবিক, তবে বারবার ভিন্ন আসনের সঙ্গে যুক্ত করা হচ্ছে, ফলে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পরও উন্নয়নের সুফল না পাওয়াকে “রাজনৈতিক ষড়যন্ত্র” বলে আখ্যা দেন তারা।

বিক্ষোভকারীদের দাবি, বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নকে আগের মতো একত্র করে একক ও অখণ্ড সংসদীয় আসনে রাখা হোক, কিংবা অন্তত বর্তমান পুনর্বিন্যাস বাতিল করে তিনটি ইউনিয়ন পুনরায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ফিরিয়ে আনা হোক। তারা স্পষ্ট করে বলেন, দাবি না মানা হলে দুর্বার আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দেন।

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, বাড়িতে মিলল আরও ৩ মরদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের আলটিমেটামের শে…
  • ০৮ নভেম্বর ২০২৬
এক রাতে রাজধানীর ৬ স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে …
  • ০৮ নভেম্বর ২০২৬
নেতানিয়াহুকে সরিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট, পেলেন সরক…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারে আপত্তি, মুক…
  • ০৮ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950