গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

০২ আগস্ট ২০২৫, ১২:৪৫ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৬:১৫ PM
গৃহবধূর রহস্যজনক মৃত্যু

গৃহবধূর রহস্যজনক মৃত্যু © টিডিসি

পটুয়াখালীর দুমকিতে মুক্তা আক্তার (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মুক্তা আক্তার দুই সন্তানের জননী। তার বাবার বাড়ি বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে।

পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ০৮, তারিখ: ০১.০৮.২০২৫) নথিভুক্ত হয়েছে। রাত ৯টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের শাশুড়ি দাবি করেছেন, হঠাৎ স্ট্রোক করার কারণে মুক্তার মৃত্যু হয়েছে। তবে নিহতের ভাই মাসুম অভিযোগ করে বলেন, শ্বশুর-শাশুড়ির নির্যাতনের কারণে আমার বোনের মৃত্যু হয়েছে। দুই-একদিনের মধ্যেই সে বাবার বাড়িতে ফেরার কথা বলেছিল। সঠিক তদন্তের দাবি করেন তিনি। পরিবারের আরও অভিযোগ, মৃত্যুর ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা আমলে নেয়নি।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত  ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাসূল (সা.)-এর শেখানো সন্তানের মেধা ও দ্বীনি জ্ঞান বৃদ্ধির …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইউপি মেম্বারের বাড়িতে মিলল ২৭ বস্তা সার, জরিমানা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বেসিকের কারণে বাড়িভাড়া কমালেন, অথচ দেড় বছর পর ভাতা পাওয়ার আ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
৪ বার নোটিশেও হল ছাড়েননি অবৈধভাবে সিটে থাকা ছাত্রদল নেতা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বিষপানে মৃত্যু, দুজন গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নারী স্বেচ্ছাসেবী নিয়োগ দেবে আদ-দ্বীন হাসপাতাল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9