তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

০৮ জুন ২০২৫, ০৬:২৮ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৭:৫৯ PM
ভালুকা মডেল থানা, ময়মনসিংহ

ভালুকা মডেল থানা, ময়মনসিংহ © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় সাবিনা (৪০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. রুহুল আমিনের বিরুদ্ধে। রবিবার (৮ জুন) বেলা ১১টার দিকে ভালুকা মডেল থানা পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।

নিহত সাবিনা ফাতেমানগর বটতলা এলাকার স্বপন মিয়ার মেয়ে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিটস্টোর বাজারে আল আমিন খান নয়নের টিনশেড বাসায় ভাড়ায় বসবাস করতেন ওই নারী। দীর্ঘ সময় তার মোবাইল বন্ধ থাকায় আত্মীয়-স্বজনরা তার খোঁজ করতে থাকেন। আজ রবিবার সকালে তারা সাবিনার ভাড়াবাসায় এসে তার ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। তবে ওই সময় ঘর থেকে দুর্গন্ধ বেরুতে থাকলে তাদের সন্দেহ হয়। পরে পুলিশের খবর দিলে পুলিশ তালাবদ্ধ ঘরের মেঝে থেকে সামিনার ফুলে যাওয়া মরদেহ উদ্ধার করে। তার স্বামী পলাতক। নিহত সাবিনা ফাতেমানগর বটতলা এলাকার স্বপন মিয়ার মেয়ে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, সিডস্টোর উত্তরবাজারের তালাবদ্ধ একটি বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ঘরের মেঝেতে পড়ে ছিল। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬