কুয়াকাটা সৈকতে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

০১ আগস্ট ২০২৫, ০৩:০৬ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১২:৪৫ AM
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ি

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ি © টিডিসি ফটো

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ থাকা এক জেলে ও একজন অজ্ঞান ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) কুয়াকাটা সৈকতের পৃথক দুইটি স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, সৈকতের মীরাবাড়ি পয়েন্ট থেকে নিখোঁজ জেলে নজরুল ইসলামের (৬০) মরদেহ এবং গঙ্গামতি পয়েন্ট থেকে অজ্ঞাত ওই ব্যক্তির (৪০) ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, স্থানীয়দের মাধ্যমে সৈকতে দুটি লাশ ভেসে আসার খবর পেয়ে নৌ-পুলিশ পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করে।

বিকাশ মণ্ডল আরও বলেন, জেলে নজরুল ইসলামের পরিচয় নিশ্চিত করেছেন তার ছেলে। উদ্ধারকৃত অবস্থায় তিনি কালো রঙের রেইনকোট পরিহিত ছিলেন। তবে গঙ্গামতি পয়েন্ট থেকে উদ্ধার হওয়া অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ ‘এফবি সাগরকন্যা’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর জীবিত উদ্ধার করা হয় ১০ জন জেলেকে। একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও তিন জেলে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬