বঙ্গোপসাগরে মে মাসের শেষ দিকে আসতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’

০৬ জুন ২০২৫, ১১:৫৫ AM , আপডেট: ১২ জুন ২০২৫, ১২:৫০ PM
ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় © সংগৃহীত

চলতি মে মাসের শেষ ভাগে বঙ্গোপসাগরে নতুন একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে, যার নাম হতে পারে ‘শক্তি’। এই ঘূর্ণিঝড়ের বিষয়ে সতর্ক করে দেশবাসীকে আগেভাগেই প্রস্তুতির আহ্বান জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

একটি ফেসবুক পোস্টে আবহাওয়াবিদ পলাশ জানিয়েছেন, ২৩ থেকে ২৮ মে-র মধ্যে বঙ্গোপসাগরে এ ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূল দিয়ে স্থলে আঘাত হানতে পারে। বিশেষ করে ২৪ মে’র পর উপকূলে এর আঘাত আসার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, ভারতের ওড়িশা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত অঞ্চলজুড়ে ঝড়ের প্রভাব বিস্তার করতে পারে।

এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১৬ থেকে ১৮ মে-র মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ নিম্নচাপ যদি বাংলাদেশের দিকে অগ্রসর হয়, তবে উপকূলীয় এলাকাগুলোতে দমকা হাওয়াসহ ভারি বৃষ্টি এবং জলোচ্ছ্বাস হতে পারে।

এর আগে আবহাওয়া অধিদপ্তর গত ৩০ এপ্রিল মাসিক পূর্বাভাসে জানিয়েছিল, মে মাসজুড়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি বা দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এছাড়া সারা মাসজুড়ে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং ৫ দিন হালকা কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সম্ভাব্য ঝড়ের বিষয়ে সতর্ক থাকার এবং প্রস্তুতি নিতে আবহাওয়া বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন।

সেশনজট কমাতে দুই শিক্ষাবর্ষের এলএল.বির পরীক্ষা একসঙ্গে অক্ট…
  • ২১ আগস্ট ২০২৬
খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে
  • ২১ আগস্ট ২০২৬
‘জামায়াত মাদক বিক্রি করে না, মাদক খায় না’: বিএনপি নেতা সালে…
  • ২১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের পরীক্ষা…
  • ২১ আগস্ট ২০২৬
দলীয় সাইনবোর্ডের আড়ালে ‘মাদককারবারী’, পদ হারালেন স্বেচ্ছাসে…
  • ২১ আগস্ট ২০২৬
মুশফিক-তামিমের ইনজুরির শঙ্কা, বর্তমান অবস্থা জানালেন শান্ত
  • ২১ আগস্ট ২০২৬