এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২৯ জুলাই ২০২৫, ০৭:৩৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০১:৪৩ AM
অবসরপ্রাপ্ত অধ্যাপক জওহরলাল বসাক তুলশীর ওপর হামলার প্রতিবাদে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা

অবসরপ্রাপ্ত অধ্যাপক জওহরলাল বসাক তুলশীর ওপর হামলার প্রতিবাদে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক জওহরলাল বসাক তুলশীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মঙ্গলবার (২৯ জুলাই) পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, জওহরলাল বসাক তুলশী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, তিনি পাবনার সর্বজন শ্রদ্ধেয়। তার ওপর সন্ত্রাসী হামলা কোন ভাবে মেনে নেওয়া যায় না। এখনো পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি, যা দুঃখজনক। পুলিশের গাফিলতি কোনোভাবে মেনে নেওয়া যায না। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মাসুম বগা, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, সদস্যসচিব কমল শেখ টিটু, যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর সরকার জিতু, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, বুলবুল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম জাহিদ রুপম, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলামসহ অনেকে।

গত রোববার দুপুরে পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকায় নিজ বাড়িতে ঢুকে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশীকে (৭৭) কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এ সময় তারা একটি ফোন ছিনিয়ে নিযে ঘরের আসবাবপত্র তছনছ করে চলে যায়।

ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9