চলন্ত ভ্যানে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

২৩ জুলাই ২০২৫, ০৯:৪০ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৬:৫৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরে চলন্ত ভ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মনিরা খাতুন (৪০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মনিরা খাতুন বাঘারপাড়া উপজেলার দরাজহাট গ্রামের এনামুল হকের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে মনিরা খাতুন স্বামীর বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে বাবার বাড়ি নালিয়া যাচ্ছিলেন। পথে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চানপাড়া গ্রামে পৌঁছালে চলন্ত ভ্যানের চাকার সঙ্গে তার পরনের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। খবর পেয়ে তার বড় ভাই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মনিরাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।

বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬