প্রথম সন্তান জন্মদানের ১৯ বছর পর পাওয়া দ্বিতীয় সন্তান মারা গেল পানিতে ডুবে

২২ জুলাই ২০২৫, ১১:১৪ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৯:১৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় প্রথম সন্তান জন্মদানের ১৯ বছর পর পাওয়া দ্বিতীয় সন্তান পানিতে ডুবে মর্মান্তিকভাবে মারা গেছে। সোমবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খুইল্যার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান স্থানীয় অটোরিকশাচালক আব্দুল খালেকের ছোট ছেলে। দুই সন্তানের মধ্যে রায়হান ছিল সবচেয়ে আদরের, কারণ সে জন্মেছিল দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার পর।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে রায়হানের বাবা বাড়ি ফিরলে তার মা তাদের খাওয়াতে বসেন। একপর্যায়ে অজান্তেই বাইরে চলে যায় শিশু রায়হান। কিছুক্ষণ পর না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে রায়হানকে ভাসতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়হানের চাচা আব্দুল মুবিন বলেন, ‘বিয়ের দুই বছর পর আমার ভাইয়ের প্রথম ছেলের জন্ম হয়। এরপর দীর্ঘ ১৯ বছর পর জন্ম নেয় রায়হান। ওর জন্য সবাই অনেক কষ্ট করেছে, ও ছিল সবার প্রাণ। এভাবে হারিয়ে যাবে কখনো ভাবিনি।’

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এইচএম মুতাছির জাহিন বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬