খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৫ জুলাই ২০২৫, ০৮:২১ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের গোড়াগাঁও গ্রামে খেলতে গিয়ে পুকুরে ডুবে রাব্বি নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ এলাকায় ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। সোমবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত শিশু রাব্বি একই গ্রামের মো. কামাল মিয়া ও রাজিনা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, খেলতে গিয়ে পরিবারের অজান্তে রাব্বি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে লেংগুড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার মো. সেলিম হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, লেংগুড়া ইউনিয়নের গোড়াগাঁও গ্রামে পুকুরে ডুবে মারা যাওয়া শিশু রাব্বি পানিতে ডুবে মারা গেছে।শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬