অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু 

১৯ মে ২০২৫, ০২:৫৪ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
দুর্গাপুর থানা, নেত্রকোনা

দুর্গাপুর থানা, নেত্রকোনা © সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ মে) রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সিংহা চারিগাঁও পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রকি (১২)। সে উপজেলার চারিগাঁও পাড়া গ্রামের অটোরিকশা চালক কামাল মিয়ার ছেলে। ‍ বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারাদিন ব্যাটারি চালিত আটোরিকশা চালিয়ে সন্ধ্যায় বাড়িতে ফিরে আসেন চালক কামাল মিয়া। পরে তিনি অটোরিকশাটি চার্জ দিতে বৈদ্যুতিক সংযোগ দেন। এসময় শিশু রকি রিকশাটি স্পর্শ করতেই বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে স্থানীয়রা  এসে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেয়। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন রয়েছে। 

আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬