দুই দশকের দাপটের অবসান, চাঁদপুরে বন্ধ হলো অবৈধ সফরমালি গরুর হাট

১৪ জুলাই ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:২২ PM
জেলা প্রশাসন ও যৌথবাহিনীর অভিযান

জেলা প্রশাসন ও যৌথবাহিনীর অভিযান © টিডিসি

চাঁদপুরে অবশেষে অবসান ঘটলো দুই দশক ধরে চলা একটি বিতর্কিত অধ্যায়ের। দীর্ঘ ২০ বছর ধরে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ঐতিহ্যবাহী সফরমালি গরুর হাটকে সোমবার (১৪ জুলাই ২০২৫) দুপুরে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন ও যৌথবাহিনী।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকতের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান খান, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

জানা যায়, সফরমালি গরুর হাটটি কোনো প্রকার সরকারি অনুমোদন বা ইজারা ছাড়াই ১৯৯৫ সাল থেকে চলে আসছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত বাজারটির বিরুদ্ধে তিনটি মামলা হয়। এর মধ্যে দুটি মামলার রায় সরকারের পক্ষে এসেছে এবং একটি মামলা স্থগিত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত জানান, আমাদের কাছে বৈধ কাগজপত্র আছে— এটি সরকারি জমি। সেখানে কোনো অনুমতি ছাড়া বাজার বসানো সম্পূর্ণ অবৈধ। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসি, কিন্তু তারা সরে যেতে রাজি হয়নি। তাই আজ জেলা প্রশাসনের নির্দেশে অবৈধ গরুর হাটটি উচ্ছেদ করে তা বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আইনি জটিলতা পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এখানে পুনরায় কোনো হাট বসতে দেওয়া হবে না। ভবিষ্যতে কেউ আইন অমান্য করে বাজার বসালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সফরমালি গরুর হাটটি ছিল জেলার সবচেয়ে বড় এবং জমজমাট বাজার। তারা চান, সরকার নিয়ম মেনে এখানে পরিবেশসম্মত ও বৈধ একটি হাট চালু করুক, যাতে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা উপকৃত হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল এই হাট থেকে কোটি কোটি টাকা অবৈধভাবে আয় করে আসছিল, যা নিয়ে সাধারণ মানুষের মাঝে অসন্তোষ বিরাজ করছিল। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে এ অনিয়মের ইতি টানা হলো।

ট্যাগ: বন্ধ
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাসে যাত্রী জিম্মি করে লক্ষাধিক টাকা মুক্তিপণ আদায়, মূলহোতা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩ মাদককারবারি গ্রেফতার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9