‘গোল্ডেন এ প্লাস’ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

১০ জুলাই ২০২৫, ০৭:৫২ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:০৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বগুড়ার শেরপুরে এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে সুমাইয়া আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী  আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।   

নিহত সুমাইয়া আক্তার গাড়িদহ ইউনিয়নের আব্দুল বারীর মেয়ে। তিনি এ বছর আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। 

পরিবার সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সুমাইয়া সব বিষয়ে এ প্লাস পেলেও গণিতে এ প্লাস না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে। সে বিষয়টি তার মায়ের কাছে খুব কষ্ট প্রকাশ করে এবং এরপর নিজ ঘরে চলে যায়। কিছুক্ষণ পর মা দুপুরের খাবারের জন্য ডাকতে গেলে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ফুফাতো ভাই সেলিম রেজা বলেন, সুমাইয়া খুব মেধাবী ছিল। গণিতে এ প্লাস না পাওয়ায় নিজেকে ব্যর্থ ভাবছিল। কেউ কল্পনাও করতে পারেনি সে এতটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে। 

এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬