কুয়াকাটা পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

০৭ জুলাই ২০২৫, ০৬:৫১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৯:২০ AM
পৌরসভা হলরুমে চলতি বছরের বাজেট পেশ করা হয়

পৌরসভা হলরুমে চলতি বছরের বাজেট পেশ করা হয় © টিডিসি

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ও ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫১ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৬০ টাকা আয় ও ৪২ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ের বাজেট প্রস্তাব করা হয়। এতে সমাপনী স্থিতি ধরা হয়েছে ৮ কোটি ৬১ লাখ ১৬ হাজার ১৬০ টাকা।

সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ইয়াসীন সাদেক। সভায় উপস্থিত ছিলেন পৌর নগর সমন্বয় কমিটি (টিএলসিসি) সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় ও রাজনৈতিক নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধি।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়। সেখানে মোট আয় ধরা হয় ২২ কোটি ২৩ লাখ ৬৯ হাজার ৫০৩ টাকা, ব্যয় ১১ কোটি ৯০ লাখ ৭৮ হাজার ৩৪৩ টাকা এবং সমাপনী স্থিতি ১০ কোটি ৩২ লাখ ৯১ হাজার ১৬০ টাকা।

বাজেটের মূল উপাদানসমূহ রাজস্ব আয় ২ কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাত ৩৮ কোটি ১০ লাখ টাকা, মূলধন আয়: ২০ লাখ ৪০ হাজার টাকা।

সভায় ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক আহাদুজ্জামান, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ইসলামী আন্দোলন মহিপুর থানা সভাপতি ফজলুল হক খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, জামায়াত নেতা মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন মণ্ডল, ইঞ্জিনিয়ার নিয়াজ মাহমুদসহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সভায় পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিনিধিরা রাস্তাঘাট, পানিনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানি সংকটসহ নাগরিক ভোগান্তির বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, কুয়াকাটাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে রূপান্তরে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বাজেট উপস্থাপন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসচিব হুমায়ুন কবির।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬