চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবা-ছেলের

০২ জুলাই ২০২৫, ১০:০৯ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৩:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) বেলা দেড়টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কদ্দিপাঁচগাঁও গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন তপদারবাড়ির বাসিন্দা মৃত খালেক তপদারের ছেলে আবদুর রব তপদার (৬০) ও তার ছেলে সায়েম তপদার (২৩)।

স্থানীয়রা বাসিন্দা মেহেদী হাসান নিরব ও শাহআলম খান সুমন বলেন, আবদুর রব ও তার ছেলে সায়েম বাড়ির কাছে রেললাইনের পাশের বিলে পাট জাগ দিতে যান। পার্শ্ববর্তী আকতার তপদারের দোকানে নেওয়া বিদ্যুতের সাইড লাইনের তার ছিঁড়ে পানিতে পড়ে ছিল। একপর্যায়ে ওই ছেঁড়া তারে আবদুর রব তপদার জড়িয়ে স্পৃষ্ট হলে ছোট একটি মেয়ে তার ছেলে সায়েমকে বলে। পরে বাবার উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তী সময়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে নিহত আবদুর রবের শ্যালক শাহ আলম বলেন, ‘আমার বোনের জামাই ও ভাগিনা পাট জাগ দিতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। পারিবারিক সিদ্ধান্তে নিতদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9