ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি ৩২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ, গ্রেপ্তার ১

০২ জুলাই ২০২৫, ০৫:২১ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০২:৩২ PM
গ্রেপ্তার মো. রাসেল

গ্রেপ্তার মো. রাসেল © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা চোরাই মোবাইল ডিসপ্লে ও একটি মাইক্রোবাসসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও (কপালী পাড়া) এলাকার সিঙ্গারবিল পাকা রাস্তার পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাসেল (২৯)। তিনি কসবা পৌরসভার কল্যাণসাগর এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে বহন করছিলেন রাসেল। গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ দল অভিযানে অংশ নেয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজার তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।

অভিযানে রাসেলের গাড়ি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১ হাজার ৬০০টি মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়। উদ্ধার এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩২ লাখ টাকা। এ সময় জব্দ করা হয় একটি মাইক্রোবাস, অভিযুক্তের ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স।

আরও পড়ুন: ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ঘটনার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাচালানে জড়িত একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই পণ্যগুলো সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আটক রাসেলের বিরুদ্ধে বিজয়নগর থানায় একটি মামলা করা হয়েছে।

গ্রাহকদের সঙ্গে সংঘর্ষের পর বাংলাদেশ ব্যাংকের সামনে ইসলামী …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পেটে গুড়গুড় শব্দ কেন হয়, যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিখোঁজ শিশুর মরদেহ খাল থেকে উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধ কবে শেষ হতে পারে, জানালেন ট্রাম্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাকসু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষায় প্রথম ধাপে ৭২৫ গাছ দিলে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে বড় নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9