প্রেমিকার বিয়ের খবরে কিশোর প্রেমিকের আত্মহত্যা 

০১ জুলাই ২০২৫, ১২:৫০ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ১২:০৯ AM
মৃত রাব্বাী শেখ

মৃত রাব্বাী শেখ © সংগৃহীত

পাবনার চাটমোহরে প্রেমিকার বিয়ের খবর শুনে গলায় ফাঁস নিয়ে গোলাম রাব্বি (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে দাবি তার পরিবারের। সোমবার (৩০ জুন) দুপুরে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামে এই ঘটনাটি ঘটে। মৃত রাব্বি ওই গ্রামের দিনমজুর রবিউল শেখের ছেলে।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে রাব্বির প্রেমের সম্পর্ক চলছিল। ছেলেটির পরিবার সম্পর্কটি মেনে নিলেও, মেয়ের পরিবার শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল।

রাব্বির বড় ভাই রিয়াজ শেখ জানান, কিছুদিন আগে রাব্বি ও মেয়েটি একসঙ্গে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে উভয় পরিবার খোঁজাখুঁজি করে তাদের ফিরিয়ে আনে এবং বিয়ের আশ্বাস দেয়। কিন্তু কিছুদিন পর মেয়েটিকে কৌশলে ঢাকায় পাঠিয়ে দেয় তার পরিবার এবং রাব্বির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

সোমবার (৩০ জুন) সকালে মেয়েটির এক আত্মীয় রাব্বিকে জানায়, মেয়েটির বিয়ে হয়ে গেছে। এ খবর শুনে রাব্বি মানসিকভাবে ভেঙে পড়ে। দুপুরে বাড়ির সবাই যখন বাইরে ছিল, তখন নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে রাব্বী। আমার ভাইকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে। আমরা ওই পরিবারের বিচার দাবি করছি।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার দাস জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

 

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬