প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন প্রেমিকার

১৫ মে ২০২৫, ০৮:৫৭ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ১১:৪৫ PM
ফাইল ফটো

ফাইল ফটো © সংগৃহীত

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটী গ্রামে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছে এক কিশোরী। প্রেমিকের অনুপস্থিতিতে প্রেমিকার এই অনশন ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে টাঙ্গুয়া গ্রামের লাল মিয়ার মেয়ে সাদিয়া (১৪) সরাসরি বাশাটী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নাঈমের (১৬) বাড়িতে উপস্থিত হয়। পরে সে জানায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর আজ সকালে নাঈম নিজেই তাকে বাড়িতে আসার কথা জানায়। কিন্তু বাড়িতে এসে দেখা যায়, নাঈম সেখানে নেই। এরপরই সাদিয়া জানিয়ে দেয়, বিয়ে না হওয়া পর্যন্ত সে বাড়ি ছাড়বে না।

সাদিয়া সাংবাদিকদের বলেন, প্রায় এক বছর আগে বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নাঈমের সঙ্গে পরিচয় হয়। এরপর মোবাইলে যোগাযোগ এবং একপর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আজ নাঈম নিজেই আমাকে আসতে বলেছে। এখন আমি এখানেই থাকবো যতক্ষণ না বিয়ে হয়।

আরও পড়ুন: শিক্ষার্থীকে ফাঁদে ফেলে অনৈতিক কাজের অভিযোগে শিক্ষক আটক

এ বিষয়ে নাঈমের মা আছমা আক্তার বলেন, আমি আমার ছেলের প্রেমের ব্যাপারে কিছুই জানতাম না। তবে ছেলে যদি রাজি থাকে এবং মেয়েটিকে পছন্দ করে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকে ঘটনাস্থলে ভিড় জমায় এবং ভিন্ন ভিন্ন মতামত দিতে শুরু করে। অনেকে বিষয়টিকে সামাজিক অবক্ষয় হিসেবে দেখলেও কেউ কেউ এটিকে প্রেমিকার সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এখনও এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের ‘অন্যতম ম…
  • ০৭ অক্টোবর ২০২৬
মব করে উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তা…
  • ০৭ অক্টোবর ২০২৬
পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালাতে পারে, প্রশ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬